দেশদ্রোহী নিপাত যাক

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

আশিক বিন রহিম
  • ২৫
  • ২৪৫
বায়ান্ন অদৃশ্য ঘাতকরা উই পোকা সেজেছে
মানচিত্র খাওয়ার প্রয়াসে,
বিবেকের কাঁটা তারে তাই ফেলানীর ঝুলন্ত লাশ।
দেশমাতারা গভীর ঘুমাচ্ছন্ন এই দ্বিপ্রহরেও
তেল গ্যাসের সাথে সখ্য গড়ে সীমান্ত পাড়ি দেয়
এক টাকার কয়েন ও রুপালী ইলিশ।
কবি অস্ত্র হাতে জেগে রয় সারারাত
বিবেকহীনদের মন্ডু খাবে বলে ।
হুশিয়ারী সাবধান গাওয়া রাত প্রহরীরা
দাঁত ব্রাশ করে,প্রভাত ফেরিতে
গান গাইবে বলে ।
চৌকিদার সাজে কবি অতন্দ্র প্রহরী,
হুশিয়ার সাবদান ? হুশিয়ার সাবধান
ভাইয়ে ভাইয়ে মিছিল,হরতালের পক্ষে-বিপক্ষে,
নেতা রেশম কাপড় সোনালী চশমা মুছে
আর তৃপ্তির হাসি হাসে।
কবির এবার প্রতিবাদী কন্ঠস্বর
হুতুম পেঁচার স্বরে
দেশদ্রোহী নিপাত যাক,দেশদ্রোহী নিপাত যাক ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কবি যদি লেখা চালিয়ে যায় তো বলাই যায়-এমন সব চমৎকার কবিতাই সামনে কবির কাছ থেকে পাবো। কবির কবিতার জন্য ভালোবাসা রইলো।
naid vai kemon acen? sedi addate ase khubi valo lagece.G.P.kobitar sabai ato antorik.. “abar asibo fire G-P bondudar viray .amar jonno dowa korben.
সেলিনা ইসলাম N/A কচু কাটতে কাটতে ডাকাত, লেখতে লেখতে লেখক আর কা কা করতে করতে কেউ কেউ কবি। আমাদের দেশে বর্তমান সময়ে কাকের পরিমাণ কমে গেলেও কবির সংখ্যা বেড়েছে উদ্বিগ্ন হারে ! উৎকণ্ঠিত হলাম এই কারনে যে যারা কবিতা লেখে তাঁরা নাকি ভাবের জগতে বাস করে (গুণী ব্যাক্তিদের কথা ) এমন যদি হয় তাহলে যে সব জনগণের প্রতিবাদের ভাষা হবে কবিতা আর অস্ত্র হবে কলমের খোঁচা আর ঐদিকে প্রতিপক্ষের বেয়োনেটের খোঁচায় ঝাঁঝরা হবে বুক আর তখনও হয়তবা কবিমন বলে উঠবে "কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট , রক্ত জমাট শিকল পুজার পাষাণ বেদী "---খুব ভাল লাগল আপনার কবিতা শুভেচ্ছা
Donnobad apu(G.K. bodura) Apnadar gothon mulok somalocona amar acro(kolom)-k aro soktisali korbe... apnadar montobbo amr colar pothy peron..
মাহমুদুল হাসান ফেরদৌস কবির সাথে আমরাও সুর মিলিয়ে বলতে চাই "দেশদ্রোহী নিপাত যাক,দেশদ্রোহী নিপাত যাক"। ভালো লিখেছেন। শুভ কামনা।
বিন আরফান. N/A নামটি আমার খুব পছন্দের. কবিতার শিরোনাম আর আপনার নাম. কবিতায় বেশ ধার আছে. চালিয়ে যান.
সূর্য N/A বাহ্ বেশ সুন্দর লিখেছ তো। এমনই প্রতিবাদ উঠে আসুক কবিতায় (পুনশ্চ: অনেকদিন তোমাকে নেটে দেখিনা কেন?)...............☼
ভাই আমার কোনো কম্পুটার নাই মোবাইলে যতটুকু পারি সিস্টা করি / এতদিন ( মন্দ ভালো কমেন্ট ) আমার এক বন্দু ? করেচে / কু পাত্রে কন্যাদান যাকে বলে /
লিখতে কম্পিউটার লাগেনা. লেখা চালিয়ে যান. একদিন অনেক বড় হতে পারবেন. আর শুধু এখানে নয় , বিভিন্ন সময়িকিতেও লেখা পাঠাবেন. এতে প্রতিযোগিতার বাজারে ধীরে ধীরে লেখার মান আরো উন্নত হবে. মন খারাপ করিবেন না. আমারও কম্পিউটার নেই. সিগারেট কমিয়ে সেই টাকায় নেটে বসি. শুধু গল্পকবিতাকে ভালবাসি বলে.
যেহেতু বন্ধু মেনেছই তাই তার কর্মকে আর সামনে আনার দরকার নেই। ভুল বলেই মেনে নাও ভাই। বন্ধুর লজ্জায় না হলে নিজেও কিছুটা লজ্জিত হবে। ভুলে যাও সব কিছু।
Sisir kumar gain সুন্দর কবিতা। দেশের প্রতি ভালবাসা ফুটে উঠেছে ,কবিতার প্রতিটি ছত্রে ছত্রে। ধন্যবাদ ও শুভ কামনা।
তৌহিদ উল্লাহ শাকিল N/A এমন কবিতা বিবেকের কাছে প্রশ্ন যোগায় . ভালো হয়েছে
ইবনে ইউসুফ ভালো লাগলো আশিক।
পন্ডিত মাহী গতকালই তো লেখাটি পড়লাম! ছাপানো পাতায়। কবিতার হাত চমৎকার। আরো অনেক ভালো ভালো কবিতা চাই। এটি অনেক সুন্দর হয়েছে।

১৬ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬